বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ বুধবার (১৪ অক্টোবর) নিখোঁজের তিনদিন পর ইউসুফ আলী (৬) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ উপজেলার বালুয়া ইউনিয়নের বড় বালুয়া গ্রামের ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে। শিশুটি গত ১১ অক্টোবর সন্ধ্যায় নিখোঁজ হয়। সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, এটি নিশ্চিত হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাকে কীভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার বালুয়া ইউনিয়নের বড়বালুয়া গ্রামের মুকুল মিয়ার মেয়ে রিনি বেগমের সঙ্গে বগুড়া সদরের ফাঁপোড় ইউনিয়নের কামারগাড়ি গ্রামের বুদা মিয়ার ছেলে পলাশ মিয়ার বিয়ে হয়। সেখানে সংসার করাকালে ইউসুফের জন্ম হয়। এরপর পলাশ দ্বিতীয় বিয়ে করলে দেড় বছর আগে রিনি বেগমের বিচ্ছেদ হয়। ছেলে ইউসুফকে নিয়ে মা রিনি বেগম তার বাবার বাড়িতে থাকাকালে ৭-৮ মাস আগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ ময়দানহাট্টা গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে উজ্জ্বল ও রিনি দম্পতি বড়বালুয়া গ্রামে ভাড়া বাসায় থাকেন।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0