স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযান: সাময়িক চমক না কি স্থায়ী সমাধান?
বিশেষ প্রতিবেদন: দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আচমকা পরিদর্শনে গিয়ে আলোচনায় এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সাতক্ষীরা, নওগাঁ, হবিগঞ্জ, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেটসহ অন্তত ৩০টি হাসপাতালে অভিযান চালিয়েছেন তিনি। মন্ত্রীর এমন ঝটিকা অভিযানে তাৎক্ষণিকভাবে হাসপাতালগুলো পরিপাটি হয়ে ওঠে এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যেও তৎপরতা বাড়ে। তবে প্রশ্ন উঠেছে, এসব অভিযানে সরকারি স্বাস্থ্যসেবার মান বাস্তবে কতটা উন্নত হচ্ছে?
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0