আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যের মাধ্যমে রক্ষা হয়েছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নভেম্বর 7, 2026 - 10:19
 0  2
আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ছবি : সংগৃহীত, আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বিশেষ প্রতিনিধি |

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর—জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিলেন। তৎকালীন অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে সিপাহি-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের ইতিহাসে দিনটি এক অনন্য তাৎপর্য বহন করে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। তিনি আরও বলেন, কেবল ইতিহাস চর্চায় মশগুল থাকা সমীচীন নয়, বরং ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাও অত্যন্ত জরুরি।

কর্মসূচি ও ছুটি: দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী সাধারণ ছুটি পালিত হচ্ছে। এ ছাড়া দেশের সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিনটি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালিত হচ্ছে।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0