১ বা ২ বিষয়ে অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনর্বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ৩ নভেম্বরের মধ্যে পরীক্ষার তারিখ ও ফি ঘোষণা করা হবে।

অক্টোবর 31, 2026 - 21:25
 0  2
১ বা ২ বিষয়ে অকৃতকার্য এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন মুন্না। অনেকে এক বা বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে সুযোগ হয়নি। তাঁরা আবার পরীক্ষার সুযোগ পাবেন।পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে

শিক্ষা ডেস্ক |

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা দীর্ঘ এক বছর অপেক্ষা না করে মাত্র এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যেই পরীক্ষার রুটিন, ফরম পূরণ এবং ফি জমা দেওয়ার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।

পরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময়: সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর এই বিশেষ পরীক্ষা আয়োজনের প্রাথমিক আলোচনা চলছে। এমনকি চলতি ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে, যাতে উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হন।

অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা: চলতি বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর কেবল এক বা দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে ১ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।

সম্প্রতি ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই বিশেষ সুযোগের কথা জানান। প্রচলিত নিয়ম অনুযায়ী এতদিন এক বা একাধিক বিষয়ে ফেল করলে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হতো, তবে নতুন এই সিদ্ধান্তে বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবনের মূল্যবান এক বছর রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিক্রিয়া কী?

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াও ওয়াও 0