বগুড়ার কাহালুতে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ হাট বসিয়ে চাঁদাবাজি ও কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ ইউপি চেয়ারম্যান শাহ মাসুদ হাসানের বিরুদ্ধে
বগুড়ার কাহালুতে সরকারি হাট বসানোর নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও ক্ষমতার জোরে অন্যত্র হাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ৭ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদ হাসানের বিরুদ্ধে। মাত্র ৩ বিঘা পৈত্রিক সম্পত্তির মালিক হয়েও কীভাবে তিনি ৩০ কোটি টাকার ৬ তলা বাড়ির মালিক হলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
বিশেষ প্রতিবেদক |
সম্প্রতি chandabd.com পোর্টালে প্রকাশিত একটি অভিযোগে জানা গেছে বগুড়ার কাহালু উপজেলার ৭ নং দুর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মাসুদ হাসান রনজু বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ হাট বসিয়ে জোরপূর্বক চাঁদাবাজি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর কোনো উল্লেখযোগ্য আদি ব্যবসা না থাকা সত্ত্বেও এবং মাত্র তিন বিঘা পৈত্রিক জমির মালিক হয়েও তিনি বর্তমানে ৩০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ৬ তলা বাড়ির মালিক হয়েছেন। তাঁর এই অস্বাভাবিক সম্পদের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অবৈধ হাট বসিয়ে প্রতিদিন চাঁদাবাজি: ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেওগ্রাম চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় সরকারি হাটের নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও চেয়ারম্যান শাহ মাসুদ হাসান ক্ষমতার প্রভাবে প্রায় আধা কিলোমিটার দূরে চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় নতুন হাট বসাতে বাধ্য করছেন। সপ্তাহে দুই দিন এই অবৈধ হাটে প্রতিটি দোকান থেকে ধরন ও আকার ভেদে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। কোনো ধরনের সরকারি রসিদ ছাড়াই আদায়কৃত এই লাখ লাখ টাকা সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হচ্ছে।
ক্যাডার বাহিনী ও গ্রাম পুলিশের মাধ্যমে হয়রানি: স্থানীয় সূত্রে আরও অভিযোগ পাওয়া গেছে, চেয়ারম্যানের ব্যক্তিগত ক্যাডার ও সহযোগী হিসেবে পরিচিত নূরুল, ভুদেব ও তাঁর চাচা আনোয়ার হোসেন বুলু এবং গ্রাম পুলিশ মো. জলিল ও মো. কালাম বিভিন্ন বালু মহালসহ বিভিন্ন স্থান থেকে নিয়মিত জো
রপূর্বক অর্থ আদায় করে থাকেন। সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে গেলে এই প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়। দীর্ঘদিন ধরে চলা এই ত্রাসের রাজত্বে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতা ও আর্থিক ক্ষতির মুখে দিন কাটাচ্ছেন।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা: এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন। অবৈধ এই হাট পরিচালনা, চাঁদাবাজি বন্ধ এবং চেয়ারম্যানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0