শালিকাকে বিয়ে: নওগাঁয় আইনজীবীর সেরেস্তা থেকে সহকারী মাসুদ রানা অবাঞ্ছিত ঘোষণা
শালিকাকে বিয়ের ঘটনায় ইসলাম ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নওগাঁ জজ কোর্টের এক আইনজীবী তার সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
নওগাঁ প্রতিনিধি |
শালিকাকে বিয়ের গুঞ্জন ও টিকটক ভিডিও প্রকাশের জেরে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মো. মাসুদ রানা নামের এক আইনজীবী সহকারীকে নিজের সেরেস্তা থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার।
গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে: সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানাকে তার সেরেস্তার সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে মোয়াক্কেল ও সর্বসাধারণকে তার সঙ্গে কোনো ধরনের আইনি কার্যক্রম, দাপ্তরিক যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া তার সঙ্গে অননুমোদিত যোগাযোগের কোনো দায়ভার সেরেস্তা বা সংশ্লিষ্ট কেউ বহন করবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
যে কারণে এই সিদ্ধান্ত: সম্প্রতি আইনজীবী সহকারী মাসুদ রানার ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, তিনি তার শালিকাকে নিয়ে বিভিন্ন সময় টিকটক ভিডিও প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ অক্টোবর তিনি শালিকাকে বিয়ে করেছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এসব ঘটনার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট আইনজীবী তাকে সেরেস্তা থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ রানার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার প্রতিক্রিয়া কী?
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
মজার
0
রাগান্বিত
0
দুঃখিত
0
ওয়াও
0